1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার -১০

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানা ও ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, মাদক ও ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের অল্প সময়ে গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ নিস্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বলাশপুর মরাখলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীরকে দুই কেজি গাজাসহ এসআই ফারুক আহমেদ ১নং ফাড়ির একটি টীম অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম রাকিব ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ভাটি কাশর গোরস্থান গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী হেলাল ওরফে বেনসন হেলাল ও মোঃ জিল্লুর রহমানকে ৪০ গ্রাম হেরোইনসহ, এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর গোবদিয়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।

এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চুরখাই এমএসএম ফিলিং ষ্টেশনের সামনে থেকে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী ফেরদৌসী ও মোঃ ফারুক, এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বুড়াপীর মাজারের সামনে থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী জাকিরুল ইসলাম ওরফে সজীব ও শফিকুল ইসলাম ওরফে সজীবকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।

এছাড়া এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জাহাঙ্গীরকে গ্রেফতার করে। তাদেরকে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park