1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় সফিউল আলম (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার সদরের পঞ্চগড় –ঢাকা মহাসড়কের মুনস্টার হোটেলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সফিউল বোদা পৌর এলাকার পশ্চিম সাতখামার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের প্যাডেল চালিত ভ্যান নিয়ে মুনস্টার হোটেলের সামনে থেমে মহাসড়কে উঠছিলেন তিনি। এসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park