
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় খান-বাহাদুর মোখলেছুর রহমান আলীয়া মাদরাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী(সা:) উদযাপন কমিটি এ বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
এতে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্ম প্রাণ মুসল্লিরা বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয়।