1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলপুর নির্বাচন অফিসে এনআইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫ রোহিঙ্গা কে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
জানা যায়, অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ অদ‍্য ২৭/০৯/২০২৩ ইং তারিখ বেলা ০৪:১৫ ঘটিকার সময় ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয়ে ১। মোঃ আব্দুর রহমান (২০),পিতা-মোঃ কলিমুল্লাহ, মাতা-আমেনা
টেকখালী ক‍্যাম্প, উখিয়া, কক্সবাজার,
২। মোঃ এনামুল্লাহ (২৩),পিতা-আমানুল্লাহ, মাতা-শাহজান, কতুবপালং ক‍্যাম্প -১২, কক্সবাজার,
৩। মোঃ মজিবর (২১), পিতা- হাজী সৈয়দ আলী, মাতা-মোছাঃ খোদেজা বেগম,
টেকখালী ক‍্যাম্প-১২,উখিয়া, কক্সবাজার,
৪। মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা- মোঃ আব্দুল কালাম, মাতা-মোছা ইয়ামীন, সাবগন, টেকনাফ, কক্সবাজার,
৫। মোঃ নুর কামাল(১৯), পিতা- মোঃ নুর মোহাম্মদ,
মাতা- হাজেরা বেগম, জাড়িমুড়া ক‍্যাম্প -২৭, টেকনাফ, কক্সবাজারগন সহ বাংলাদেশী নাগরিক ১। মোঃ সিয়াম (২০), পিতা- মোঃ হাছেন আলী, মাতা- ফজিলা, সাং বানিয়াছিট, থানা- সখিপুর,
২। মোঃ সিরাজুল (১৯), পিতা- মৃত লতিফ, মাতা- মোছাঃ সেফালী, সাং চর গোপিনপুর, থানা- ঘাটাইল, ৩। মোঃ ফরিদ(১৯),পিতা- আবুল হোসেন, মাতা- শরবানু, সাং শরবানু, সাং গাংগাইর দক্ষিণ পাড়, থানা- ঘাটাইল, সর্ব জেলা- টাঙ্গাইল গন দের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। তারা কার মাধ্যমে এখানে এসেছে কিংবা কারা তাদেরকে কে নিয়ে এসেছে, এ সংক্রান্তে কোন তথ্য পাওয়া যায়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব‍্যহত আছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park