1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে ২৯ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু’র পরিচালনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূ্ঁইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, যুবনেতা রাজীব চৌধুরী বাবু ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ।
এতে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু আইয়ুব আনছারী।
পরিশেষে কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park