1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডন’র ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব এর সুস্থতা কামনায় খতমে ইউনুস, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ মানব সেবায় করে যাচ্ছেন। মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সাহায্য-সহযোগিতা সবসময় করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বশির আহমদ সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। বর্তমানে তিনি অসুস্থ। তার সুস্থতার জন্য সর্বস্তরের জনগণের নিকট দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল হক মীরাশী, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা শুয়াইবুর রহমান, ক্বারী এম এ ওয়াহিদ, হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ আব্দুর রহমান, হাফিজ মুরাদ, হাফিজ ফয়সল আহমদ, হাফিজ রুহুল আমিন, মাওলানা গুলজার আহমদ, হাফিজ নোমান উদ্দিন, ক্বারী সিদ্দিকুর রহমান, ক্বারী আব্দুল মতিন, ক্বারী আব্দুল হামিদ, ক্বারী আব্দুস সালাম, আশিকুর রহমান আশিক, সালমান আহমদ, কামরুল ইসলাম, হাফিজ হেলাল আহমদ, হাফিজ গিয়াস উদ্দিন প্রমুখ সহ মুসল্লিগণ।

মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর আলহাজ্ব বশির আহমদের দ্রুত রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে বিশিষ্ট সমাজসেবী দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি লন্ডনের একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park