1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মীয় অনুশাসন মেনে চলা প্রত্যকের উচিত: বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

এম এ কাদির, বালাগঞ্জ :
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেছেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে প্রত্যকের চলাফেরা করা উচিত। ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি বিরাজমান থাকবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ট পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বালাগঞ্জ শ্রী গোপাল জিউ আশ্রমে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
আশ্রম পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য তপন কুমার বনিকের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, ইউপি সদস্য জয়দীপ চন্দ্র দাস, ট্রাষ্টের ফিল্ড অফিসার শুভ দে, আশ্রম পরিচালনা কমিটির সদস্য বিভাষ আচার্য্য বিকল, পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, মাখন লাল সুত্রধর, দোলন বৈদ্য, দিলীপ দে প্রমুখ। শুরুতে গীতা পাঠ করেন প্রত্যশা রায় লোপা। অনুষ্ঠানে অতিথিদের বিদ্যালয়ের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park