1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জগন্নাথপুরে মুবারক র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে মুবারক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর এর আয়োজনে ৪ ঠা অক্টোবর রোজ বুধবার দুপুরে এক বিশাল মুবারক র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
বিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর এর আহবায়ক মাওলানা আবু আইয়ুব আনসারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া হিফজুল কুরান বোর্ড এর জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, বাংলাদেশ তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মুহাইমিনুল হক, জগন্নাথপুর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারি মাওলানা আজমল হোসাইন জামী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সমুজ মিয়া সজল প্রমূখ।
এই মুবারক র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park