1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেলকুচিতে জেলেদের মাঝে চাউল বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

মোঃ আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য নিবন্ধিত জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন। এসময় ১ শত ৮২ জন নিবন্ধিত কার্ডধারী জেলেদেরকে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

বিরণকালে ইউপি চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। এই মা ইলিশ আপনারই ধরবেন তবে নির্দিষ্ট সময় পরে, আমাদের দেশের এই সম্পদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
উল্লেখ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩; প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয় এবং বিক্রয়, পরিবহন, মজুদ এবং বিনিময় আইন দ্বারা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য। অপরাধ”

চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা , ইউপি সচিব ফয়সাল আহম্মদ,প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুছ ভুট্টু, ইউপি সদস্য,মোঃ মতিন ফকির, ছিদ্দিকুর রহমান সিদ্দিক , মোঃ সোহরাব আলী প্রাং, মোঃ মাসুম আকন্দ, জেলে প্রতিনিধিসহ’এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park