1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের শিশু তারেক এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

হার্টের ছিদ্র রোগে আক্রান্ত জগন্নাথপুরের সাত মাস বয়সী শিশু সন্তান তারেক এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। তার হত-দরিদ্র পিতা মোঃ তাহের ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের নিকট আর্থিক সহযোগীতার অনুরোধ জানিয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কল্যাণপুর গ্রাম নিবাসী হতদরিদ্র দিনমজুর মোঃ তাহের এর সাত মাস বয়সী শিশু পুত্র তারেক এর হার্টে ছিদ্র রোগ ধরা পড়েছে। সিলেট এম এ জি হাসপাতালে সপ্তাহখানেক তারেককে চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে বঙ্গবন্ধু হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রেফার্ড করেছেন। তার চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। হতদরিদ্র পিতা মোঃ তাহের এর পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি ছেলের চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান বিত্তশালীদের নিকট আর্থিক সহযোগীতা কামনা করছেন।
এ ব্যাপারে মোঃ তাহের কান্না জড়িত কন্ঠে বলেন, বিয়ের দীর্ঘ প্রায় প্রায় ১২ বছর পর আল্লাহর রহমতে এক সন্তানের বাবা হয়েছি। আমার সাত মাস বয়সী ছেলেটির হার্টে ছিদ্র রোগ ধরা পড়েছে। সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে দেখিয়েছি। ছেলেকে নিয়ে বঙ্গবন্ধু হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছেন ডাক্তার। ৩ থেকে ৪ লাখ টাকা চিকিৎসা খরচ লাগতে পারে। আমি দিনমজুর মানুষ এতো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমার ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের নিকট আর্থিক সহযোগীতার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো সু -হৃদয় ব্যক্তি যদি সহযোগিতা করেন তাহলে মোবাইল নাম্বার -01718328401( শিশুর নানা) এ যোগাযোগ করবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park