1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ডিগ্রী কলেজ মাঠ চত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের সভাপতি একে এম ফজলে নুরের সভাপতিত্বে ও কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক দীনেশ চন্দ্র রায়ের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো.মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মো.আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর পঞ্চগড় শাখার ইনচার্জ আবু সায়েম এবং সিরাজুল ইসলাম সহ কলেজের আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় সার্বিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপেন্দ্র নাথের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপেন্দ্র নাথ বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিতের গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালভাবে পড়াশোনার বিকল্প নেই। আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park