1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জে প্রকাশ্যে রিক্সাচালককে গলাকেটে হত্যা খুনি স্বেচ্ছায় থানায়  হাজির

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম সেখ (৫০) নামে এক রিক্সা চালককে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনী যুবক সিরাজগঞ্জ  সদর থানায় হাজির হওয়ার পর পুলিশ তাকে  আটক করে। 

রোববার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ  সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ হত্যা কান্ডের  ঘটনা ঘটে।
জানা যায় যে, নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান।

এ সংবাদ  পেয়ে সিরাজগঞ্জ সদর থানার  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park