1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছি : মেয়র টিটু

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের কাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।সোমবার (০৯ অক্টোবর) বিকেল ৪ টায় জয় বাংলা বাজার থেকে জিন্না মিয়ার বাড়ি পর্যন্ত এ সড়কের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার সড়কের কাজ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং সড়ক আলোকিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে।করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।সকল বাধাকে অতিক্রম করে আমরা একটি আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।
উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park