1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবসে তামাক বিরোধী জোট ও থ্রীস্টার অর্গানাইজেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রসর প্রতিহত করুন স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে তামাক বিরোধী সংবাদ সম্মেলন করেছে থ্রিস্টার অর্গানাইজেশন, স্বর্না মহিলা সংস্থা ও উজ্জীবন মহিলা সংস্থা। দেশব্যাপি তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন ও তামাক কোম্পানির বেপরোয়াতা নিয়ে এ সংবাদ করে তারা।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে থ্রিস্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বর্না মহিলা সংস্থা নির্বাহী প্রধান মাহমুদা বেগম’সহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় থ্রিস্টার অর্গানাইজেশনের ম্যানেজার ময়িন খান, ফিন্ড অফিসার মবিন খান, সেচ্ছাসেবক রাশেদুল, নাঈম কাজী, সবিতা রানী হীরা’সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা’সহ বিভিন্ন সুপারিশ করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park