1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর ময়মনসিংহ জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়িস্থ গ্রীণ পার্ক রেস্টুরেন্টে জেলা কমিটির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ফাড়ি ইনচার্জ ,ইন্সপেক্টর মোঃ ওয়াজেদ আলী, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা সদস্য অধ্যাপক জসীম উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক মুশিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক , সোহানুর রহমান সোহান।
এছাড়া উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক হাসান, সহ-দপ্তর সম্পাদক, মো:আমিনুল ইসলাম,অর্থ সম্পাদক আব্দুল মতিন মাসুদ, প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ,১৩টি উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park