
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
এখন প্রতিদিনই জমে উঠতে শুরু করেছে পঞ্চগড় পৌর শিল্প বাণিজ্য মেলা । এই মেলায় এখন পুরুষদের থেকে নারীদের উপচে পরা ভীর লক্ষ্য করা যাচ্ছে। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন থাকায় ক্রেতা-দর্শনার্থীদের ঢলে জমে উঠেছে পৌর শিল্প বাণিজ্য মেলা। প্রতিদিনই সকাল থেকে মেলায় ছুটে আসেন পঞ্চগড়ের বিনোদন প্রেমিকরা। বিকেলের পর ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।এদিকে বেচাকিনাও বেশ,খুশি বিক্রেতারাও। দর্শনার্থীদের জন্য মেলার গেট খুলে দেয়া হয় সকাল ১০টায়। গেট খোলার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন দর্শনার্থীরা। দুপুর ১২টার মধ্যে প্রায় ভরে যায় মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, কিছু কিছু স্টলে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে পা ফেলার জায়গা ছিল না। ছুটির দিনে জনসমুদ্রে পরিণত হয় পৌর শিল্প বাণিজ্য মেলা। ছুটির দিনে অফিস ও কাজের চাপ না থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে চলে আসেন মেলায়। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরাও দলবেঁধে মেলায় চলে আসেন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। ক্রেতাদের ভিড়ে হিমশিম খেতে হয় স্টলে দায়িত্বরতদের। এ বিষয়ে পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, ২০ সেপ্টেম্বর উদ্বোধনের মাধ্যমে এই মেলা শুরু হয়, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। মেলার শুরু থেকেই বৃষ্টির কারনে মেলাটি জমে উঠেনি। এই মেলা যদি আর কয়েকদিন বাড়িয়ে দেওয়া হয় , হয়তো তারা লাভের মুখ দেখবে । এখন কয়েকদিন ধরে মেলাটি জমে উঠতে শুরু করেছে । ব্যবসায়ীরা খুবই লজের মধ্যে আছে, অর্ধেক দামে ব্যবসায়ীরা পূর্ণ সামগ্রী বিক্রি করছেন । এতে মেলা প্রাঙ্গণে শিশু-কিশোর ও নারীদের পণ্যসামগ্রীর স্টলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে । ইলেকট্রনিক্স পণ্য, রান্নার সামগ্রী ও প্লাস্টিকের দোকানগুলোতেও এখন চোখে পড়ার মতো ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। মাস ব্যাপী পৌর শিল্প বাণিজ্য মেলায় প্রায় ৩৭টিরও বেশি স্টল রয়েছে মেলায় মিলছে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নৌকা,নাগর দোলা,সুপার চিয়ার, মেডি ঘোরা,ডরিমন ট্রেন,স্লিপার (জাম্পিং) সহ আরও অনেকেই। আয়োজকরা জানায়, পৌর শিল্প ও বানিজ্য মেলাটি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। মেলায় প্রবেশ টিকিট ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ টিকিটে রয়েছে লটারি এতে মিলছে মোটরসাইকেল, বাইসাইকেল, অটো রিস্কা, স্বর্ণালংকার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুরস্কার।