1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

মোঃ এরশাদ আলী আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতি মাহামুদ মিম (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর ইউনিয়নের দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহামুদ মিম ওই গ্রামের জাকারিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির উঠানে গরুর খামারে দাদি মনোয়ার (৭০) বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পর্শ লাগলে নাতি মাহামুদ মিম দাদিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পর্শ হয়। পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে থেকে দাদি ও নাতিকে উদ্ধার করে আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাতিকে মৃত ঘোষণা করেন। তবে দাদি মনোয়ার বেগম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park