1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে সয়ন হত‍্যা মামলায় আসামী অবশেষে র‌্যাবের জালে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে সয়ন হত্যাকান্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামী মাসুদ রানা শুভ (২২) নামে এক যুবক কে আটক করেছে র‌্যাব , গত মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের আশুলিয়া থানা এলাকা থেকে র‌্যাব ৪ এর সহযোগিতায় গ্রেপ্তার করেন শুভকে । চাঞ্চল্যকর এই ঘটনায় আটোয়ারীতে সয়ন হত্যার সাথে জড়িত মাসুদ রানা শুভর গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা । সংবাদ সম্মেলনে বলেন, আটোয়ারী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় যুবক সামিউল ইসলাম সয়নকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে কৌশলে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার উদ্যেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। পথের মধ্যে আটোয়ারী উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মোটরসাইকেলেই বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সয়নের মাথায় সজোড়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় হত্যা কারিরা। স্থানীয়রা সয়নকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সয়নের মৃত্যু হয়। এ সময় পুলিশ সুপার আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও আটোয়ারী থানার তদন্ত ওসি মো: সোয়েল রানার নেতৃত্বে আসামী ধরতে একটি টিম অভিযানে নামে। হত্যাকান্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামী মাসুদ রানা শুভকে গত মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের আশুলিয়া থানা এলাকা থেকে র‌্যাব ৪ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয় তাকে। তবে মামলার প্রধান আসামী মুন্নাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, বিশেষ গোয়েন্দা শাখার প্রধান মোক্তারুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park