1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে দু’দিন ব্যাপী  রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে 

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
মরমি সাধক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উদযাপন  উপলক্ষে জগন্নাথপুরে দুই দিন ব্যাপী রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে।
উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক ধামাইল গানের প্রবক্তা মরমি সাধক বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় তাঁর স্মৃতি বিজড়িত জন্ম স্থান সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে ৯ ও ১০ ই নভেম্বর দুই দিন ব্যাপী রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সামনে রেখে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ১২ ই অক্টোবর সন্ধ্যালগ্নে সংগঠন এর কার্যালয়ে  কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
 রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান এর পরিচালনা অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন,  রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি মোঃ আছকির আলী, যুগ্ম সাধারন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, কোষাধ্যক্ষ চুনু মিয়া, সদস্য টুনু মিয়া,মিরাস আলী, কামরুল হাসান তেরাই,তোতা মিয়া, লিটন মিয়া, মিজান মিয়া ও ইদ্রিস আলী প্রমূখ।
এ ব্যাপারে  রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর সভার  সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারো আমাদের সংগঠন এর উদ্যোগে রাধারমণ উৎসব অনুষ্ঠিত। দুই দিন ব্যাপী এই উৎসবে রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত থাকবেন। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park