1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

৯নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা…..মোংলায় রেলপথ মন্ত্রী 

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, মুলত মোংলা সমুদ্র বন্দরে সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবেন। আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহণ হতো।  রেলপথে পণ্য পরিবহণে খরচ কম, এর সুবিধা পণ্যের উপর যোগ হবে। ফলে এর সুফল জনগণই পাবেন। তিনি আরো বলেন, এ রেলপথের রুপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পূর্ণ হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া ২/৩টি ব্রিজে ক্রুটি দেখা দিয়েছিলো তা ইতিমধ্যে ক্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ক্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে৷ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন বলে আশা করছি।

শনিবার বিকেলে এ রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল ষ্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, মোংলা-খুলনা রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬সালের সেপ্টেম্বরে। ২০২২সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিলো। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছিলো। পরবর্তীতে আরো তিন মাসের সময় বৃদ্ধি করা হয়। সেই অনুযায়ী চলতি অক্টোবর এ রেলপথ উদ্বোধনের কথা থাকলেও পুরোপুরি ক্রুটিমুক্ত করেই আগামী ৯নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে এ রেলপথটি। #
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park