1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের কলকলিয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা, ব্যক্তি উদ্যোগে আংশিক উন্নয়ন কাজ

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে প্রায় দুই  কিলোমিটার দুরত্বের মোল্লারগাঁও পয়েন্ট টু বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রামীণ  সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে যানবাহন ও পায়ে হেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন স্কুল- কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক -শিক্ষার্থী সহ বিপুল জনগোষ্ঠী। প্রায় সময়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যদিও সম্প্রতি আংশিক উন্নয়ন কাজ কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া নিজস্ব অর্থায়নে করেছেন। জনস্বার্থে দ্রুততার সহিত এই সড়কের সংস্কাকাজ করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
১৫ ই অক্টোবর রোজ রবিবার  সরেজমিনে ঘুরে দেখাযায় ও জানাযায়, বিগত প্রায় ১০ /১২ বছর আগে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে সুনামগঞ্জের   জগন্নাথপুর – তেলিকোনা (চন্ডিঢহর)  সড়কের ভায়া মোল্লারগাঁও পয়েন্ট বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রামীণ সড়কটির মোল্লারগাঁও পয়েন্ট থেকে আধাকিলোমিটার পর্যন্ত সিসি ঢালাই এর কাজ করা হয় এবং ৬/৭ বছর আগে  বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পিচ ঢালাই এর কাজ করা হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে প্রায় দুই  কিলোমিটার দুরত্বের গ্রামীণ এই সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পায়ে হেঁটে ও যানবাহন চলাচলের ক্ষেত্রে  অনুপযোগী হয়ে পড়ে। এতে করে কালিটেকী, খিদীরপুর, বালিকান্দী গ্রামের স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল জনগোষ্ঠী ফের ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল না করাতে হেমন্ত ও বর্ষা মৌসুমে মালামাল নিয়ে কষ্টের মধ্য দিয়ে পায়ে হেঁটে জনসাধারণ চলাচল করছেন। চলতি অক্টোবর মাসের ১৩ তারিখ কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া নিজস্ব অর্থায়নে মোল্লারগাঁও পয়েন্ট থেকে প্রায় দুইশত গজ সড়কের ভাঙ্গনে বাঁশের আড় দিয়ে মাটির বস্তা ফেলে সংস্কার কাজ করিয়েছেন। তবে এই সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কাঁচা অংশ সহ সিসি ঢালাই ভেঙে বিভিন্ন জায়গায় বড়বড় গর্তের সৃষ্টি হয়প  মরণ ফাঁদে পরিনত হয়ে আছে। বৃষ্টি -বাদলে এই সড়কের গর্ত গুলো কাদা-পানিতে একাকার হয়ে পড়ায় দুর্ঘটনার সম্মূখীন হতে হচ্ছে । জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণ চলাফেরা করছেন। সড়ক এলাকায়  প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন -জীবিকার তাগিদে দুই গ্রামের হাজার হাজার মানুষ পায়ে হেটে ও  যানবাহনে কলকলিয়া ইউনিয়ন পরিষদ, রাজধানী শহর ঢাকা, বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।  এমনকি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক -শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। বিধায় জনস্বার্থে এই গ্রামীণ সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছন এলাকাবাসী।
এব্যাপারে  স্থানীয় বাসিন্দা কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ  একান্ত আলাপকালে বলেন, জীবন জীবিকার তাগিদে বিগত প্রায় ১২/১৩ বছর ধরে এই ভাঙা-ছোড়া সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। দৈনন্দিন কাজে এই সড়ক দিয়ে স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক /শিক্ষার্থীরা সহ দুই /তিন হাজার জনসাধারণ প্রতিনিয়ত চলাচল করে থাকেন। প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনার শিকার হচ্ছি। এক কথায় দীর্ঘদিন ধরে আমরা সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে দিনাতিপাত অতিক্রম করছি। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর সুনজর কামনা করছি। তিনি আরও বলেন, ইতিমধ্যে  কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া নিজ অর্থায়নে মোল্লারগাঁও পয়েন্ট হইতে দুইশত গজ সড়কের সংস্কারকাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park