1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নোয়াখালীতে জামায়াতের ৪০ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
ডেস্ক নিউজঃ
নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের ৪০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৪ অক্টোবর) রাতে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ স্থানীয় ৪০ নেতাকর্মী রয়েছেন।
নোয়াখালী জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় অনুষ্ঠিত সভা থেকে ৪০ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে জামায়াতের ১৫-২০ জন নেতাকর্মী থাকলেও বাকিরা সাধারণ মানুষ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাগো নিউজকে বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park