1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফারুক আহমদ মিসবাহর বিরুদ্ধে এবার জালিয়াতি ও প্রতারনার মামলা। পরিচালক পদ হারালেন মিসবাহ, বাসিত সহ ৬ পরিচালক 

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ         ফারুক আহমদ মিসবাহর বিরুদ্ধে এবার জালিয়াতি ও প্রতারনার মামলা।
পরিচালক পদ হারালেন মিসবাহ, বাসিত সহ ৬ পরিচালক

প্রতারণা ও জালিয়াতির দায়ে দি ম্যান এন্ড কোম্পানির পরিচালক ফারুক আহমদ মিসবাহর বিরুদ্ধে এবার জালিয়াতির অভিযোগে সিলেট মেট্রপলিট্রন মেজিসট্রেট ১ম আদালতে মামলা হয়েছে।

সিলেটের মেট্রপলিট্রন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একই কোম্পানির পরিচালক এম এ সামাদ এ মামলা করেন।
মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহুর রহমান আলম জানান, এম এ সামাদ ও সিরাজুল ইসলাম মেয়াদ উত্তির্ণ ব্যাবস্হাপনা পরিচালক ফারুক আহমদ মিসবাহ’র অনিয়ম, অর্থ-আত্বসাত, ব্যাবস্হাপনা পরিচালকের মেয়াদ উত্তির্ন হওয়ার পরও অবৈধ ভাবে অফিস দখল করে রাখার দায়ে মহামান্য হাইকোর্টে কোম্পানি আইনে ১৭৭/২০ইং ও ১৭৮/২০ইং দুটি মামলা দায়ের করিলে মাননীয় আদালত মামলার গুনগুন বিবেচনায় বিগত ২৬ জানুয়ারী ২০২০ইং তারিখের আদেশ মূলে হাইকোর্ট বিচারপতি(অব:) ময়নুল ইসলাম চৌধুরীকে দি ম্যান এন্ড কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।

বিচারপতি(অব:) ময়নুল ইসলাম চৌধুরী দি ম্যান এন্ড কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির সভার সিদ্ধান্ত মোতাবেক এইচ এম এনাম এন্ড কোং ২০১৯-২০২০ইং সনের অডিট হয় এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী এমএবিএস এন্ড জে পাটনাস ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ইং সনের অডিট সম্পন্ন হলে ফারুক আহমদ মিসবাহ সহ অপরাপর মোট ৬ জন পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং অনিয়ম পরিলক্ষিত হলে কোর্ট নিয়োজিত চেয়ারম্যান বিচারপতি(অব:) ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিগত ২৬ আগষ্ট ২০২৩ই এর দি ম্যান এন্ড কোম্পানির বোড সভার এফ নং সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি হতে অবৈধ অর্থ আত্মসাৎ করায় ফারুক আহমদ মিসবাহ, আব্দুল বাসিত সহ মোট ৬জন পরিচালকে কোম্পানি আইনের ৭৮(৭)(১) ধারায় পরিচালক পদ বাতিল ঘোষণা করা হয়। উক্ত বিষয়ে কোম্পানির চেয়ারম্যান বিচারপতি(অব:) ময়নুল ইসলাম চৌধুরী দি ম্যান এন্ড কোম্পানির অনিয়মের বিষয় উল্লেখ করে হাইকোর্টে রিপোর্ট দাখিল করেন।

এছাড়াও কোম্পানির মৃত পরিচালক মামুন রশিদ এর স্বাক্ষর জালিয়াতি, বিভিন্ন ভুয়া ও সৃজিত কাগজাদি দিয়ে জয়েন্ট স্টকে ২০২০ইং সনে ফারুক আহমদ মিসবাহ রিপোর্ট দাখিল করেন।  উক্ত বিষয়টি পরিচালক এম এ সামাদ সহ পরিচালকগনের নজরে আসলে এম এ সামাদ বাদী হয়ে সিলেট মেট্রপলিটন মেজিস্ট্রেট ১ম আদালতে কোতোয়ালি সি আর মামলা নং ৯৫৮/২০২৩ইং দাখিল করলে আদালতর বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআই সিলেটে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park