1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে গাঁজা ব্যবসায়ী সহ ৪ জন গ্রেপ্তার 

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে  গাঁজা সহ মাদক ব্যবসায়ী মালিক(৫০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি সুমন(৩০), রাসেল (২২) ও হেলাল(২২) নামক চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই অক্টোবর রোজ রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী মৃত আজব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মালিক মিয়া(৫০) কে ৬শত গ্রাম গাঁজা সহ তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত মালিক মিয়া(৫০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। অপর দিকে একই রাতে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন এর নেতৃত্বে একদল  পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ আইনের ৩৪ ধারায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী সুনীল দাস এর ছেলে সুমন দাস(৩০), ইকড়ছই গ্রাম নিবাসী জাহির উদ্দিন এর ছেলে রাসেল মিয়া(২২) ও আলাল উদ্দিন এর ছেলে হেলাল মিয়া(২২)কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের ১৬ ই অক্টোবর রোজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মোঃ শামছুল আরেফিন এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park