1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়িতে  ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
 দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (১৭ অক্টোবর) বাদ আছর তৌহিদী জনতার সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত সানন্দবাড়ী বাজারের সকল রাস্তাঘাট।
মিছিল শেষে সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক
এর সঞ্চালনায় ও ইমাম ওলামা পরিষদের সভাপতি এবং চিথুলিয়া দিগর মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া
বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, ইমাম ও ওলামা পরিষদেরসিনিয়র সহ- সভাপতি ও  সানন্দবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর  সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে  হামলায় নিহত  মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব৷ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park