1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বাল্যবিয়ে করতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হাতে বর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিয়ে করতে গিয়ে সাব্বির হোসেন (২৪) নামে এক বরের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদাল । বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের দর্জীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে রাব্বি’র সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির হোসেন  উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্জীপাড়া গ্রামের জামাল উদ্দীনের অপ্রাপ্ত বয়স্ক (১৭) মেয়ের সাথে পারিবারিক ভাবে জমকালো আয়োজনে বিয়ে হচ্ছিলো পাশ্ববর্তী শালবাহান ইউনিয়নের মজিবর রহমানের ছেলে সাব্বিরের সাথে। এর মাঝে বাল্যবিয়ের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হলে কনের বাবা ও পরিবারের অভিভাবকেরা খবর পেয়ে পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কনের পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলার সময় বরসহ পরিবারের সদস্যরা আদালতকে সহযোগীতা না করে তথ্য গোপন করে। পরে কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য কনের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর সাব্বিরকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park