1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা একটি অজগর

  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আব্দুর রউফ নামের এক কৃষক তার ধান ক্ষেতে ছাগল, গরু প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন ধান ক্ষেতে ‌। এসময় সেই জালে

 আটকা পড়েছিল  ৭ ফুট লম্বা একটি অজগর সাপ।

শনিবার ( ২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামে আব্দুর রউফ নামের এক কৃষকের ধান ক্ষেতে সাপটি আটকা পড়ে।

আজ সকালে ছবির আলী নামে এক ব্যক্তি ধান ক্ষেতের পাশ দিয়ে মাঠে গরু বাধতে যায় এসময় সেখানে একটি অজগর সাপ দেখতে পান। পরে স্থানীয় লোকজন সাপটি আটকা পড়া অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় বনবিভাগে খবর দেয়। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত সাপটি নিয়ে যায়। পঞ্চগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী মো. সহিদুল ইসলাম জানান, সাত ফুট লম্বা উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ কেজি। পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব উদ্দীন জানান, সাপটিকে রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park