1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শনে মেয়র ইকরামুল হক টিটু 

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পঠিত
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ (সোমবার ২৩ অক্টোবর) বিকেল ৪ টায় কাচারি ঘাটে অবস্থিত ময়মনসিংহের প্রধানতম বিসর্জনঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েকদিন ধরেই কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ঘাটের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি আগমীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিসর্জন সম্পন্ন হবে।
নির্ধারিত সময়ে বিসর্জনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিসর্জন সম্পন্ন করার জন্য সরকার একটি সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে।
এছাড়াও মেয়র তার বক্তব্যে বিসর্জন ঘাট প্রস্তুতি এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতার জন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন সংক্রান্ত কমিটির নেতৃবন্দ সহ সকলকে ধন্যবাদ জানান।
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, সচিব মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park