1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ ‍শেসাখামেক এর ডঃ তপন কুমার মন্ডল

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২২ অক্টোবর রাতে মারা যান । ডঃ তপন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মণ্ডলের ছেলে। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের স্ত্রী ডা. শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডা. তপন। পথে মুকসুদপুরে গেড়াখোলায় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়, সেখানে রাতেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন, ডা. তপনকে প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেয়া হয় পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। তার মৃত্যুতে আমরা শোকাহত। সোমবার ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেয়া হয়েছে। সেখানে তার অন্তেষ্টিক্রিয়া করা হবে।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মুকসুদপুরের গেরাখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park