1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাতগাঁও এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং ও শিক্ষা কার্যক্রম পরিচালনা

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

 

ইমদাদুল ইসলাম রনি
চান্দিনা উপজেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় বছরের মত ২০২৪ সালে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে।
# উক্ত কোচিংটি প্রতি শুক্র ও শনিবার কোচিং সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পরিচালিত হবে।
# সাতগাঁও, তিরচর, নাজিরপুর, হাসিমপুর, বাতাঘাসী গ্রামের সকল এস এস সি ও দাখিল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
# উক্ত কোচিং এর শুধুমাত্র গনিত এবং ইংরেজি ক্লাস নেওয়া হবে, বিশেষ প্রয়োজনে অন্য বিষয়ের ক্লাস ও নেওয়া যেতে পারে।
# কোচিং টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিনা ফিতে পরিচালিত হবে।
# যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্য 01836-670109

সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদের এমন উদ্যোগে পরীক্ষার্থীরা ও এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত। তারা বলেন-আমরা সাতগাঁও সমাজকল্যাণ যুব পরিষদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং সর্বদাই ওদের পাশে থেকে সহযোগিতা করতে চাই।

তাদের অনেকের ভাষ্য- প্রত্যেকটি এলাকায় এ ধরনের মহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাছাড়া সমাজকে সুন্দরভাবে গড়ে তুলার ক্ষেত্রে ও আলোকময় সমাজ হিসেবে গড়ে তুলতে এধরনের সমাজসেবামূলক কাজের কোন বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park