1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নাগরিকদের উপর  বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজা সহ ফিলিস্তিনে ইসারায়েলি দখলদার বাহিনী কর্তৃক সাম্প্রতিক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৭ শে অক্টোবর রোজ শুক্রবার  বাদ জুম্মা  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালাযীমে ইসলামীয়ার  আয়োজনে চার শতাধিক জনতার উপস্থিতিতে জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন এমরান ও সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ এবং জগন্নাথপুর পৌর আল-ইসলাহ এর সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি  মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহ-সাংগঠনিক আজমল হোসাইন জামী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ,বাংলাদেশ  আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা আবু আইয়্যুব আনছারী, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা (পশ্চিম শাখা) আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মুন্না, শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আহমদ শফি, জগন্নাথপুর পৌর শাখা আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি মোঃ ইমরান খান ও জগন্নাথপুর উপজেলা (পূর্ব শাখা) এর সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
জগন্নাথপুর পৌর আনজুমানে তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিম আহমেদ এর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা আকবর আলী, হাফিজ সমছু মিয়া স্বজল, মাওলানা নূরুল ইসলাম খান শিহাব, মোঃ আব্দুল তাহিদ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ শওকত আলী, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমীন কবির, মাওলানা রুহুল আমীন, হাফিজ সামির আহমদ, মোঃ ইউনূছ আলী, মোঃ মিফতা উদ্দিন, ইমরান আহমদ জিলানী, উজ্জ্বল আহমদ, যুবায়ের আহমদ, মোঃ মাছুদুল হাসান, শামীম আহমদ ও মোঃ বুরহান উদ্দিন রাসেল,তাহের আহমদ প্রমূখ।
প্রতিবাদ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় ইহুদীবাদী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলায় গাজাসহ ফিলিস্তিনি নিহত মানুষের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা সহ বিশ্ববাসীর সুখশান্তি ও সম্বৃদ্ধি কামনায়
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি  হাফিজ নূরুল হক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park