1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে আওয়ামী লীগের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ 

  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি – জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর  আয়োজনে ২৮ শে অক্টোবর রোজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে  এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে শান্তি সমাবেশে মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জগন্নাথপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মসিউর রহমান, জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাহির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহজামাল, জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য হামিদুর রহমান বাচ্চু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোতাহির আলী, জগন্নাথপু পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ছালিক আহমদ পীর ও বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা টিপু চৌধুরী প্রমূখ ।
এসময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার শত-শত  লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park