1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ঢিলেঢালা হরতাল, আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সভা

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ডাকা হরতাল জগন্নাথপুরে ঢিলেঢালা ভাবে হয়েছে। দফায় দফায়  হরতাল বিরোধী মিছিল ও পথসভা  করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। নির্বিঘ্নে চলেছে যানবাহন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারা দেশ ব্যাপী ২৯ শে অক্টোবর রোজ রবিবার  এর সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্তর হরতাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঢিলেঢালা ভাবে হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে নির্বিঘ্নে যাত্রাবাহী ও প্রাইভেট যানবাহন চলাচল করেছে। দূরপাল্লার বাস-মিনিবাস দুপুরের পর থেকে জগন্নাথপুর – সুনামগঞ্জ ও জগন্নাথপুর রশীদপুর সড়ক দিয়ে চলাচল করছে। যদিও হরতাল আতংকে যাত্রী সাধারণ তুলনামূলক ভাবে কম ছিলেন। তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ দফায় দফায় উপজেলা সদরে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপির ডাকা হরতালে জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park