1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডোমারে সেতু আছে, নেই সংযোগ সড়ক

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পঠিত
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি

সেতু আছে, নেই সংযোগ রাস্তা। সেতুর দুই পাশের মাটি ভরাট না থাকায় কোনো কাজেই আসছে না আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছে নীলফারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিরিপুতি পাড়ার  মানুষ।

জানা যায়, সড়ক ও জনপথ
অধিদপ্তরের অধীনে গত ২০২১-
২০২২ অর্থ বছরে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিলাহাটী ও আমবাড়ী বালিকা দাখিল
মাদরাসা সড়কের কাছে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু। কিন্তু সেতু নির্মাণের পর থেকে আজ অবধি সেতুর দুই পার্শে গোড়ায়
মাটি না থাকায় অকেজো হয়ে পড়ে আছে।
অথচ ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ কাজ না করেই প্রকল্পের অর্থ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
শরনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ডোমার উপজেলার গোমনাতী
 ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিরিপুতি গ্রামের চিলাহাটি সড়কের কাছে
 ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে  অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত হয় সেতু আর এখন তা মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
সেতু ব্যবহার করতে না পারায় গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন। এলাকাবাসী রহিম জানান
গত ২ বছর আগে নির্মাণ করা সেতুটিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর দুই পার্শে মাটি ভরাটের কাজ শেষ না করায় পানি জমে থাকায় আবাদ করা যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য দৃলাল হোসেন জানান গত ২ বছর আগে চিলাহাটি সড়কটি বড় করার লক্ষ্যে সরকার আমার জমি অধিগ্রহণ করে ক্ষতি পুরন না দিয়ে সেতুটি নির্মাণ করে। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান গত ১ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ করার পর সেতুর দুই পাশে মাটি ভরাট না করে চলে য়ায় ।কিন্তু  মাটি ভরাট ও সড়ক  হবে কিনা জানিনা। এদিকে আমার অধিগ্রহণকৃত জমির কোন টাকা আমি পাই নাই।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park