1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ’ 

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

আদমদীঘিতে অবরোধের প্রতিবাদে তৃপ্তির নেতৃত্বে ঘর থেকে বেড়িয়ে আসেন শত শত নারীরা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বিএনপি জামায়াতের দেশবিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধের প্রতিবাদে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং রেল স্টেশন ও পৌর শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় অবরোধের প্রতিবাদ জানাতে তৃপ্তির নেতৃত্বে শত শত নারীরা ঘর থেকে বেড়িয়ে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেন। এরপর শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অবরোধের প্রতিবাদ কর্মসূচিতে যোগদেন সান্তাহার ইউনিয়ন আওয়মালীলীগে সহ সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রুবেল হোসেন, উজ্জল, মিঠু, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, যুবলীগ নেতা সোহেল, ফারুক, উপজেলা মহিলা যুবলীগের সহ সম্পাদক তাসমেরী খানম পিংকি ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park