1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাখেন গোপালগঞ্জ সদর থানার ওসি।”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর সভাপতিত্বে অফিসার ইনচার্জের কার্যালয়ে গোপালগঞ্জ সদর থানাধীন নতুন বাজার সমবায় সমিতি, ফলপট্টি বাজার কমিটি, মাছ বাজার সমবায় সমিতি এবং বড় বাজার সমবায় সমিতি সহ মোট ০৪টি বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের উপস্থিততে অদ্য ৮ নভেম্বর রাত্র অনুমান ৯ টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অফিসার ইনচার্জ বাজার কমিটির নেতৃবৃন্দদের প্রত্যেক বাজারে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা, রাত্রিকালীন প্রত্যেক বাজারে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা, দোকানে দোকানে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান। এছাড়াও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহ সরকার নির্ধারণ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাখেন । কেউ যাতে কোন দ্রব্য মজুত করে উক্ত দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম না বাড়াতে পারে এই বিষয়ে সতর্ক থাকার জন্য অফিসার ইনচার্জ কমিটির সদস্যদের প্রতি অনুরোধ রাখেন। অবৈধ মজুদদারের কোন তথ্য পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অফিসার ইনচার্জ মতামত ব্যক্ত করেন। বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারিগণ এই প্রথম এ ধরণের মতবিনিময় সভা আয়োজন করায় অফিসার ইনচার্জকে ধন্যবাদ দেন। এরপর অফিসার ইনচার্জও উপস্থিত সকলকে সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park