1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ার পল্লীতে শিশু ধর্ষন,অভিযুক্ত আশিক গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ১০ বছরের শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে, এঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী আশিক মোল্লা ১৫ কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

১০ নভেম্বর শুক্রবার ওই শিশু কে ডাব খাওয়ানোর কথা বলে নির্জন মাছের ঘেরের পাড়ে নিয়ে আশিক তাকে ধর্ষণ করেছে বলে জানা গেছে।

অভিযুক্ত ধর্ষণকারী আশিক মোল্লা উপজেলার তালবাড়িয়া গ্রামের আলি আহমেদ মোল্লার ছেলে,

এঘটনায় শিশুর বিধবা মা বাদী হয়ে শনিবার লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করছেন বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাসির উদ্দীন,

শিশুর পরিবার সূত্রে জানায়,তার মা বাড়িতে না থাকায় আশিক তাকে ডাব খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে বিলের মধ্যে মাছের ঘেরের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায়।

পরবর্তীতে রাতে শিশুটি তার মা কে সব ঘটনা খুলে বললে তার মা অভিযুক্ত ধর্ষণকারী আশিক এর মা এবং দাদিকে জানালে বিষয়টি তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।এবং তাদের কাছে হাতে পায়ে ধরে মাফ চাই।

পরবর্তীতে নিরুপায় হয়ে শিশুর মা তার ভাইদের জানালে তারা ওই শিশু কে অসুস্থ অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

শিশুর পরিবার আরও বলেন তার মেয়ে সাথে যে ঘটনা আশিক ঘটিয়েছে এই ঘটনায় আমরা আশিকের সর্বোচ্চ শাস্তি আইনের কাছে দাবি করছি,

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাসির উদ্দীন বলেন অভিযুক্ত ধর্ষণকারী আশিকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে আদালতে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park