1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলের পল্লীতে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ১চোর গ্রেফতার.

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

.       মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

গত ১১ নভেম্বর দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া বাজারে ইমরান হোসেনের মুদির দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। ইমরান হোসেন উক্ত চুরির ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা রুজু করেন।

উক্ত মামলা রুজুর পর লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এবং লোহাগড়া থানা পুলিশ চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেপ্তারের জন্য যৌথ অভিযানে নামে। ১৩ নভেম্বর সোমবার সকালে চোরাই মালামালসহ শাকিল বিশ্বাস(২৫) নামে ১ চোরকে গ্রেফতার করেছে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ।

আসামী শাকিল বিশ্বাস লোহাগড়া থানার লাহুড়িয়া মদিনাপাড়া গ্রামের মৃত হাসান বিশ্বাস এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিনের তত্ত্বাবধানে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাহুড়িয়া মদিনাপাড়া মহিলা মাদ্রাসার সামনে হতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লাহুড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ঝোপের ভিতর হতে চোরাই মালামাল বের করে দিয়েছে এরপর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park