বিএনপির ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধে কোনও প্রভাব দেখা যায়নি বরগুনার বামনা উপজেলায়। স্বাভাবিক রয়েছে জনগণের জীবনযাত্রা। উপজেলার সকল যায়গায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল করছে। তবে বাসে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা ছিল কম। এছাড়া সিএনজি, অটো রিক্সা, ভ্যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। দুপুরে উপজেলার বিভিন্ন যায়গা পরিদর্শন করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম।