1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে গলায় ওড়না পেঁচিয়ে  যুবতীর আত্মহত্যা 

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে আলিমা(২৫) নামক এক যুবতী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রাম নিবাসী রফু মিয়ার মেয়ে আলিমা বেগম(২৫) বিগত ১৬ ই নভেম্বর  দিবাগত সন্ধ্যা রাতে নিজ শয়ন কক্ষে ছিল। রাতের খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে এই কক্ষের দরজা বন্ধ দেখতে পান। এবং অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বসত ঘরের ছাদ দিয়ে দেখতে পান আকলিমা বেগম (২৫) বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তার নিথর দেহ মাটিতে নামিয়ে বুঝতে পারেন সে মৃত্যু বরন করেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাতেই জগন্নাথপুর থানার এসআই সজীব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন এবং লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়। ১৭ ই নভেম্বর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ৫নং ওয়ার্ড এর মেম্বার মসিক আহমদ বলেন, আলিমা বেগম (২৫) নামক যুবতী আত্মহত্যা করেছে। জগন্নাথপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছিল। ময়নাতদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে আসা হচ্ছে। রাতেই জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, পাড়ারগাঁও গ্রামের এক যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park