1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি,জাহাজ চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলা পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ ডুবেগেছে। এসময় তাৎক্ষণিক সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ডুবে যাওয়া লাইটারের ১২জন কর্মচারী।
ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো। দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে তলা পেটে ডুবে যায়।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো: মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবেযায়।
মোংলা বন্দর কতৃপক্ষ জানিয়েছে পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park