1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবিতে খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি হয়েছে 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

 

মো:সাব্বির খান, ইবি।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অন্তত চার দফায় মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ৭ জন শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসময় ফুটবল মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। দুইপক্ষের বলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এসময় এলোপাতাড়ি লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়।
আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
গুরুতর আহত মার্কেটিং বিভাগের তুর্য খান। আহতরা হলেন- সাফি, সিয়াম, ইসলামের ইতিহাস বিভাগের জিয়ন সরকার, কবির হোসাইন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের বিজন রয়, ফাইন্যান্স এন্ড ব্যাংকিংয়ের জাকির হোসেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে  পুলিশ পাঠিয়েছি। আবাসিক হলগুলোর এলাকায় অতিরিক্ত পুল মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, ‘মারামারি ঘটনার পর প্রক্টরের ফোন পেয়ে মেডিকেলে গিয়েছিলাম। কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আবাসিক হল এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, মেডিকেলে পাঁচজন এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। অন্য বিজন রয়কে পরে কুষ্টিয়া পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park