1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বরুড়া বাঁশতলী থেকে নিখোঁজের একদিন পর কুমিল্লা সদর উপজেলা থেকে গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

 

ইমদাদুল ইসলাম রনি
চান্দিনা উপজেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামের অটোরিকশা চালক মেহেদীর নিখোঁজের একদিন পর সদর উপজেলার হাতিগাড়া পাহাড়ের কাছ পাওয়া গেলো তার ছোট্ট লাশ। খোশবাস (উঃ)ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন- গত ১৯শে নভেম্বর বেলা এগারটায় ইউনিয়নের বাঁশতলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী (১৩/১৪) নিজ বাড়ি থেকে জীবিকা অর্জনের আশায় অটোরিকশা নিয়ে বের যায়।প্রতিদিনের নির্ধারিত সময়ের পর মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে এবং চেয়ারম্যান কে অবহিত করে। মেহেদীর নিখোঁজ মর্মে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার তার ফেইচবুকে একটি বার্তা দেয় ১৯নভেম্বর বিকালে। অনেক খোঁজখুঁজির পর সোমবার দিবাগত-রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃত দেহ পাওয়া যায়। এদিকে মেহেদীকে হত্যার দায়ে একই ইউনিয়নের ইলাশপুর গ্রামের নজিরের ছেলে মোঃ নাজমুলকে বরুড়া থানা পুলিশ আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
সদা হাস্যজ্বল খুদে অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park