1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সদর থানা পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সদর থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান এর নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানার আওতাভুক্ত দূর্গাপুর, কাঠি এবং মাঝিগাতি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সদর থানা পুলিশ। অফিসার ইনচার্জ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি মাঝিগাতি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান কে এম হাফিজুর রহমান (মুকুল খান) ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার, দফাদারদের সাথে মতবিনিময় করেন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় অফিসার ইনচার্জ সাহেব মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park