1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে গরু মোটাতাজাকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গরু মোটাতাজাকরণ বিষয়ক সাতদিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ফুলকুঁড়ি বিদ্যানিকেত (ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন) স্কুল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মো. মেজবাউল আলম মেজবা, কম্পিউটার অপারেটর রেজাউল আলম, প্রশিক্ষক পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম, আমরা কবর জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, শাহারিয়া আসিফ দিনার, সদস্য আইরিন আক্তার, আরিয়ান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (২২ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম। সাতদিন ব্যাপী প্রশিক্ষণ দিবেন  পল্লী পশু চিকিৎসক রেজাউল আলম।
কর্মশালায় যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park