1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে অবরোধ ও হরতালে চলেছে যানবাহন , স্বাভাবিক ছিল জন চলাচল 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি’র ডাকা অবরোধ আর হরতালে জগন্নাথপুরে নির্বিঘ্নে  যানবাহন চলাচল করেছে।স্বাভাবিক ছিল জন চলাচল।  গ্রেপ্তার আতংকে আতংকিত বিএনপি নেতাকর্মীরা কোথাও পিকেটিং করেনি। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্ত্যাগ ও সরকার পতনের এক দফার দাবীতে এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারা দেশ ব্যাপী অষ্টম ধাপের অবরোধ  কর্মসূচীর প্রথম দিন অর্থাৎ বিগত ২৯ শে নভেম্বর  রোজ বুধবারবার ও হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ৩০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোনো প্রভাব পড়েনি । সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, বিগত ৭ ই নভেম্বর জগন্নাথপুর থানায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ ৪০/৪৫ জন অজ্ঞাতনামা নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার আট আসামী জেল হাজতে রয়েছেন। অন্য আসামীদের গ্রেপ্তারে প্রশাসনিক অভিযান অব্যাহত আছে। যার ফলশ্রুতিতে গ্রেপ্তার আতংকে আতংকিত  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ রাজপথে তাকাতো দুরে থাক বাড়ী-ঘর ছেড়ে গা-ঢাকা দিয়ে আছেন। তাই  জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই অবরোধ ও হরতাল এর সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে ছোট ছোট যানবাহন অর্থাৎ যাত্রীবাহী সিএনজি, অটোরিক্সা  নির্বিঘ্নে  চলাচল করেছে। এমনকি  দূরপাল্লার বাস-মিনিবাস ও প্রাইভেট যানবাহন  সুনামগঞ্জ- পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ও  জগন্নাথপুর- বিশ্বনাথ – রশীদপুর সড়ক দিয়ে চলাচল করেছে। এমনকি যানবাহনে যাত্রী সহ উপজেলা সদর বাজার সহ সর্বত্র জন চলাচল স্বাভাবিক ছিল। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ  বিএনপি ও সমমান দলের ডাকা অবরোধ ও হরতাল  কর্মসূচীর প্রতিবাদে সার্বক্ষণিক সরব ছিলেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপির ডাকা হরতালে জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park