1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন ৫ বারের উপজেলা চেয়ারম্যান বীরু”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত
মাহমুদুল হাসান লিমন
মনোহরদি নরসিংদী প্রতিনিধি
তিনি স্বেচ্ছায় এ পদ হতে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন সাইফুল ইসলাম খান বীরু।
অবশ্য এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, এমপি প্রার্থী হতে নিয়ম অনুসারে রানিং পদ ছাড়তে হয়। এটা আইন। তাই আমি পদত্যাগ করলাম। আমি বিশ্বাস করি মানুষের খান পরিবারের প্রতি এবং আওয়ামী লীগের জন্য আমাদের যে ত্যাগ তা স্মরণ করে হলেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। তাছাড়া মানুষ ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি চায়। বেলাব-মনোহরদী বাসী আমাদের ভালবাসে বলে আমি বিশ্বাস করি।অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শিল্পপতি এ.এইচ আসলাম সানি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park