1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনি সহ দুই জন গ্রেপ্তার 

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ১৬০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ও নগদ অর্থ সহ চোরাকারবারি হাবিবুর (২৯) ও নাজমুল (২৮) নামক দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই জিয়া উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর টু রানীগঞ্জ সড়কে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ চিনি বোঝাই একটি ট্রাক আটক করার পাশা-পাশি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছনখলা গ্রাম নিবাসী ছবর উল্লাহর ছেলে চোরাকারবারী হাবিবুর রহমান (২৯) ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রাম নিবাসী আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে চোরাকারবারী নাজমুল (২৮) কে গ্রেপ্তার করেন। এ সময় আটককৃত ট্রাক থেকে ৯ লাখ ৬০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৫০ কেজি ওজনের ১৬০ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করেন। এবং গ্রেপ্তারকৃত আসামীদ্বয় এর নিকট হতে নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করেছেন। আটককৃত ট্রাক ও মালামাল থানা হেফাজতে রয়েছে। এব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩ রা ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park