1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু
 অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর বড় ছেলে ইয়াকুব আলীর (৮৩) সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) জমি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। মঙ্গলবার সকালে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। দুই ভাইয়ের মধ্যে মারামারিও হয়েছিল। সেখানেই তিনি মারা যান বলে শুনেছি। তবে তিনি অসুস্থ ছিলেন। তিনি কীভাবে মারা গেছেন আমরা জানি না। পঞ্চগড়
সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, চলাচলের রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিল-ঘুসিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে নিহতের পরিবার অভিযোগ করছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park