1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কোটালীপাড়ায় নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন এর সাথে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুম লাল শাপলায় এক মত বিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- নব যোগদানকৃত অফিসার ইনচার্জ ফিরোজ আলম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ইউপি চেয়ারম্যান- সুলতান মাহামুদ চৌধুরী মাজহারুল আলম পান্না, সাবেক কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাডিয়া, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, প্রাণি সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার, সাধারন সম্পাদক ঘাঘর বাজার বনিক সমিতি মোস্তফা কামাল, সাংবাদিক- কামাল হাওলাদার মিজানুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম মোল্যা, ইউপি চেয়ারম্যান- আমিনুজ্জামান খান মিলন বিমল চন্দ্র বিশ্বাস, সাবেক কমান্ডার আব্দুল মালেক সরদার, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোল্লা তৈয়াবুর রহমান সরদার, মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আকির খান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park